আমরা শহুরে স্মৃতিতে বাঁচি। বাঁচি নিয়মের অন্তহীন কৃত্রিমতায়। পথ চলতে গিয়ে আমাদের দেখা হয় অদেখা আর অজানা এক পৃথিবীর সাথে। আমরা অভ্যস্ত হতে শিখে যাই। ভীড় ঢেলে এগিয়ে যাই জীবনের রঙীন গল্পে নিজেদের রাঙাতে।
এমন করেই একটা ক্যানভাস তৈরি হয়ে যায়, ধূসর স্মৃতির এক ক্যানভাস।
আমরা সেই ক্যানভাসের নাম দিয়েছি TmA. আমরা TmA এর মাধ্যমে জানাতে চাই আগামীদিনের ভাবনা। তুলে আনতে চাই আপনার না বলা গল্প, অদেখা বাস্তবতা। আপনি থাকবেন তো পাশে?
কনটেন্ট প্লাটফর্ম https://tmabd.blogspot.com এর সহযোগী সাইট হিসেবে কাজ করে https://edutmabd.blogspot.com ।
TmA EducatioN মূলত বাংলাদেশের শিক্ষার সকল স্তরের সর্বশেষ সঠিক তথ্য তুলে ধরতে চায়। একইসাথে ঘরে বসে সকল ক্লাসের প্রস্তুতিমূলক মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থী বন্ধুদের জানার পরিধিকে সমৃদ্ধ করার চেষ্টাও করতে চাই আমরা।
আমাদের সাথে থাকার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ।।